ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা

২৫ বন্যপ্রাণী উদ্ধার নড়াইলের অবৈধ চিড়িয়াখানা থেকে


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৯:৪১ পিএম

 নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি চিড়িয়াখানা থেকে ২৫টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার নিরিবিলি পিকনিক স্পট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস। এসময় লোহাগড়া থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।

 উদ্ধারকৃত প্রাণীর মধ্যে রয়েছে—অজগর সাপ ১টি (প্রায় ৭ ফিট লম্বা), মেছো বিড়াল ১টি (ধূসর ডোরাকাটা), কালিম পাখি ৮টি (বেগুনি রঙের), হাঁস ৪টি (বিভিন্ন জাতের), সাদা বক ২টি, কালি বক ২টি, হনুমান (মুখ পোড়া) ২টি এবং অজ্ঞাতনামা ৬টি। বন অধিদফতর জানায়, এ ধরনের অবৈধ চিড়িয়াখানা বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করে। উদ্ধারকৃত প্রাণীগুলোকে যথাযথভাবে সংরক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান সরকারের কঠোর অবস্থানের প্রতিফলন এবং বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস জানান, অবৈধভাবে এসব প্রাণী আটকে রাখা হয়েছিল। অভিযানে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সকলকে বন্যপ্রাণী সম্পর্কে ধারনা নিতে হবে। বন্যপ্রাণী বনে সুন্দর ।


আকাশজমিন/আরআর


 


এ সম্পর্কিত আরো খবর