ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ফরিদপুর সদর-৩ আসনে নির্বাচনী প্রচারণায় এ.কে. আজাদ


  • আপলোড সময় : শনিবার ১৮ অক্টোবর, ২০২৫ সময় : ৬:৫৮ পিএম

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর 

ফরিদপুর সদর-৩ আসনের সাবেক স্বতন্ত্র এমপি এবং হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ.কে. আজাদ আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা এবং লিফলেট বিতরণ করেছেন।

আজ শুক্রবার সকালে সদর আসনের আলিয়াবাদ ইউনিয়নের গজারিয়া বাজারে সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় বাজারের ব্যবসায়ী, ক্রেতা এবং সাধারণ জনগণ সাবেক এমপিকে কাছে পেয়ে আপ্লুত হন। তারা তাদের প্রিয় নেতাকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন।

এ.কে. আজাদ আগামী নির্বাচনে সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন। জনসাধারণ এ সময় তাকে অকুন্ঠ সমর্থন প্রদান করেন।

স্থানীয় বাসিন্দা ষাটোর্ধ আব্দুল জলিল বলেন, “আপনার (এ.কে. আজাদ) উপস্থিতি এ জনপদের মানুষের জন্য এক সৌভাগ্য। আপনি জনগণের দুঃখ-দুর্দশার কথা ভাবেন। জনগণ আপনাকে ভালোবাসে, জনগণ আপনাকে চায়। এজন্য গত নির্বাচনে বিপুল ভোটে আপনাকে নির্বাচিত করেছে।”

পরে তিনি প্রয়াত কর্মী মরহুম হাকিম বিশ্বাসের কবর জিয়ারত করেন। এরপর তিনি পৌরসভার বায়তুল আমান বাজারের জনসাধারণ ও ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য বিনিময় শেষে বায়তুল আমান গুচ্ছ গ্রাম পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে প্রচারণায় অংশ নেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন, হা-মীম গ্রুপের পরিচালক বেলাল হোসেন, আলিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু, ডিক্রিরচর ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, আবুল বাতিন, মনির হোসেন, মানোয়ার হোসেন, মাকসুদ আলী বিদু, জাহাঙ্গীর হোসেন, রাফিজুল খানসহ সহস্রাধিক নেতাকর্মী।


এ সম্পর্কিত আরো খবর