ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

জোবায়েদ হত্যার প্রতিবাদে বাউফলের রাজপথ উত্তপ্ত


জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য জোবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • আপলোড সময় : সোমবার ২০ অক্টোবর, ২০২৫ সময় : ৬:৩৪ পিএম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য জোবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদল।

সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে বাউফল সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি কলেজের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেটে এসে শেষ হয়। সমাবেশে অংশ নেন স্থানীয় ছাত্রদল ও দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী জোবায়েদকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা গণতান্ত্রিক আন্দোলনের ওপর এক চরম আঘাত। তারা বলেন, এই হত্যাকাণ্ড শুধু একটি তরুণ প্রাণের ক্ষতি নয়, এটি একটি ভয়াবহ রাজনৈতিক সন্ত্রাসের নমুনা। বক্তারা খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় বাউফলসহ সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রেদোয়ান হোসেনমিজান, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. আবু জাফর, এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিসান প্রমুখ।

প্রসঙ্গত, রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় গত রোববার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা জোবায়েদ হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর গলায় ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়।
জোবায়েদ হোসেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর