ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

চট্টগ্রামে পাঁচমিশালির হ্যান্ড ব্লক পণ্যের জমজমাট মেলা


চট্টগ্রামে পাঁচমিশালির হ্যান্ড ব্লক পণ্যের জমজমাট মেলা

  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৩ অক্টোবর, ২০২৫ সময় : ৯:২০ পিএম

অনলাইন রিপোর্টার
দেশের জনপ্রিয় হ্যান্ড ব্লক ব্র্যান্ড ‘পাঁচমিশালি’ আয়োজন করেছে দুই দিনব্যাপী হোম ডেকোর মেলা। চট্টগ্রামের প্রবর্তক মোড়ের রূপনগর কমিউনিটি সেন্টারে শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় ক্রেতা ও দর্শনার্থীদের জন্য মেলার দরজা খুলে দেওয়া হবে।

মেলায় প্রদর্শিত হবে পাঁচমিশালি ব্র্যান্ডের হ্যান্ড ব্লকের বিভিন্ন পণ্য যেমন—বিছানার চাদর, দরজা-জানালার পর্দা, কাতা, থ্রিপিস, শাড়ি, কুশন কভার, বালিশের কভারসহ নানাধরনের হোম ডেকোর সামগ্রী। সবকিছুই তৈরি হয়েছে দেশীয় উপকরণে এবং দক্ষ কারুশিল্পীদের হাতে।

পাঁচমিশালির স্বত্বাধিকারী তানিয়া ইসলাম তৃনা জানান, গত সেপ্টেম্বর মাসে চট্টগ্রামে অনুষ্ঠিত একদিনের মেলায় ক্রেতাদের আগ্রহ ছিল অভূতপূর্ব। মাত্র তিন ঘণ্টার মধ্যেই বিক্রি শেষ হয়ে গিয়েছিল সব পণ্য। ক্রেতাদের সেই আগ্রহ ও ভালোবাসার কারণেই অল্প সময়ের ব্যবধানে এবার আরও বড় পরিসরে দুই দিনের এই মেলার আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, “চট্টগ্রামের মানুষের রুচিশীলতা ও পণ্যের প্রতি আগ্রহ আমাদের অনুপ্রেরণা দিয়েছে। এবারের মেলায় পর্যাপ্ত পণ্য থাকবে এবং প্রতিটি পণ্যের মানের বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

পাঁচমিশালি বর্তমানে ঢাকার ধানমণ্ডি ও উত্তরায় দুটি শো-রুম পরিচালনা করছে। শীঘ্রই চট্টগ্রামেও একটি স্থায়ী শো-রুম উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানান তানিয়া ইসলাম তৃনা।

২০১৯ সালে ছোট পরিসরে যাত্রা শুরু করা পাঁচমিশালি এখন একটি পূর্ণাঙ্গ ব্র্যান্ডে পরিণত হয়েছে। গ্রাহকদের আস্থা ও ভালোবাসায় প্রতিদিনই এই প্রতিষ্ঠানটির পরিধি বাড়ছে। বর্তমানে ১৫০ থেকে ২০০ জন কর্মী এখানে নিয়মিতভাবে কাজ করছেন, যাদের সৃজনশীল হাতে তৈরি হয় হ্যান্ড ব্লকের এই চমৎকার পণ্যগুলো।

তানিয়া ইসলাম তৃনা আশাবাদ ব্যক্ত করেন, “চট্টগ্রামের মানুষের রুচিশীলতা বিবেচনায় এবারের মেলা হবে বিশেষ আকর্ষণীয়। আমাদের পণ্য চট্টগ্রামের মানুষের পছন্দের তালিকায় স্থান পাবে বলে আমি বিশ্বাস করি।”

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর