ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু


নিহতের মরদেহ নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। ছবি: ভিডিও থেকে নেওয়া

  • আপলোড সময় : রবিবার ২৬ অক্টোবর, ২০২৫ সময় : ৪:২০ পিএম

অনলাইন রিপোর্টার

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো স্টেশনের পিলার থেকে বেয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আবুল কালাম (৩২) তিনি শরীয়তপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর থেকে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

 

রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাতে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আবুল কালাম ফুটপাত দিয়ে হাঁটার সময় হঠাৎ উপর থেকে একটি বেয়ারিং প্যাড তার মাথার ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান।

 

 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেট্রো স্টেশনের কোনো অংশ থেকে বেয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি এবং আইনি প্রক্রিয়া চলছে।

 

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ঘটনাটি স্টেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দুর্ঘটনার পর মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তা চালু হবে না।

 

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বেয়ারিং প্যাড পড়ে শুধু ওই পথচারীই নিহত হননি, পাশাপাশি ফুটপাতে থাকা একটি চায়ের দোকানও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ফার্মগেট বিজয় সরণির মধ্যবর্তী এলাকায় মেট্রো লাইনের ভায়াডাক্টের চারটি স্প্রিংয়ের মধ্যে একটি সরে যাওয়ার ঘটনা ঘটে। এতে স্টেশনের নিরাপত্তা কাঠামোগত মান নিয়ে প্রশ্ন ওঠে।

 

 

বেয়ারিং প্যাড হলো বিশেষ ধরনের রাবারজাত উপাদান, যা পিয়ার ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয়। এর মাধ্যমে কাঠামোর ভারসাম্য রক্ষা কম্পন নিয়ন্ত্রণ করা হয়। প্রকৌশলীরা বলছেন, এমন উপাদান খুলে পড়া মারাত্মক ঝুঁকির ইঙ্গিত দেয় এবং তা দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন।

 

দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা বলেন, “এটা খুব ভয়ানক ব্যাপার। প্রতিদিন আমরা এই পথ দিয়ে যাই। যদি এমন কিছু আবার ঘটে, তাহলে আরও বড় বিপদ হতে পারে।

 

অন্যদিকে, মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো স্টেশন ভায়াডাক্ট এলাকা পরিদর্শন করা হচ্ছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ দায় নির্ধারণ করা হবে।

আকাশজমিন / আরআর

 


এ সম্পর্কিত আরো খবর