ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন কেন নয়: হাইকোর্ট


হাইকোর্ট

  • আপলোড সময় : রবিবার ২৬ অক্টোবর, ২০২৫ সময় : ৫:৩৫ পিএম

স্টাফ রিপোর্টার

পৃথক পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট। রোববার (২৬ অক্টোবর) বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালত জানতে চেয়েছে, কেন তাঁকে জামিন দেওয়া হবে না।

রুলের জবাব দিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষকে ১০ দিনের সময় দিয়েছেন আদালত। বর্তমানে তিন মাস ধরে কারাগারে আছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক।

জানা গেছে, পৃথক পাঁচ মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন নাকচ হওয়ার পর তিনি হাইকোর্টে পৃথকভাবে আবেদন করেন। ২০ অক্টোবর এসব আবেদন শুনানির জন্য তালিকাভুক্ত হয়। আদালত শুনানির জন্য ২৬ অক্টোবর তারিখ নির্ধারণ করেছিলেন। আজ রোববার আদালতের কার্যতালিকার ৯৮২ থেকে ৯৮৬ নম্বর ক্রমিকে মামলাগুলো ওঠে।

খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, এম কামরুল হক সিদ্দিকী ও মোনায়েম নবী শাহীন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী। অন্যদিকে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী এম সারোয়ার হোসেন।

খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। তাঁর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন, যার ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত হয়।

জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় এক বছর পর, গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পরবর্তীতে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে গত বছরের ২৫ আগস্ট নারায়ণগঞ্জে আরেকটি মামলায়ও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। একই অভিযোগে ২৭ আগস্ট শাহবাগ থানায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন একটি মামলা করেন এবং একই অভিযোগে ২৫ আগস্ট নারায়ণগঞ্জের বন্দর থানায় মামলা করেন নুরুল ইসলাম মোল্লা।

এ ছাড়া, বিধিবহির্ভূতভাবে প্লট গ্রহণের অভিযোগে চলতি বছরের আগস্টে দুর্নীতি দমন কমিশন (দুদক) খায়রুল হকের বিরুদ্ধে আরও একটি মামলা করে। মোট পাঁচ মামলায় জামিন চেয়ে আবেদনগুলো গত রোববার হাইকোর্টে দাখিল করা হয় বলে জানিয়েছেন আইনজীবী মোনায়েম নবী শাহীন।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর