ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

পুলিশ প্রশাসনে ৯ এসপি ও ২ অতিরিক্ত এসপি বদলি


পুলিশ প্রশাসন

  • আপলোড সময় : রবিবার ২৬ অক্টোবর, ২০২৫ সময় : ৫:৫৬ পিএম

অনলাইন রিপোর্টার

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি আনতে পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। এর অংশ হিসেবে নয়জন পুলিশ সুপার (এসপি) এবং দুইজন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান। একই প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলির আদেশও বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এসবি-র পুলিশ সুপার এম এম হাসানুল জাহীদকে বদলি করে পাঠানো হয়েছে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে। পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদারকে বদলি করে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পাঠানো হয়েছে। টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার আ ফ ম আল কিবরিয়াকে বদলি করে পাঠানো হয়েছে সিআইডিতে।

এ ছাড়া গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মো. আবু সায়েম প্রধানকে বদলি করে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ সুপার মো. শফিকুল ইসলামকে বদলি করে পুলিশ সদর দপ্তরে যোগ দিতে বলা হয়েছে।

অন্যদিকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার কাজী মুহাম্মাদ শফি ইকবালকে বদলি করে পাঠানো হয়েছে সিআইডিতে। পিবিআইয়ের পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেনকে বদলি করা হয়েছে গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে।

এপিবিএনের পুলিশ সুপার উক্য সিংকে বদলি করা হয়েছে পিবিআইয়ে, আর জাতিসংঘ মিশন থেকে দেশে প্রত্যাগত পুলিশ সুপার মুহাম্মদ ইসমাইল হুসাইনকে বদলি করা হয়েছে পুলিশ সদর দপ্তরে।

এছাড়া অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সনাতন চক্রবর্তীকে বদলি করে রংপুর মেট্রোপলিটন পুলিশে এবং শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ ফখরুজ্জামানকে বদলি করে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছে।

তবে প্রজ্ঞাপনে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুর রহমানের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

নতুন এই রদবদলে পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নতুন অভিজ্ঞতা ও দিকনির্দেশনা আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বদলির এই সিদ্ধান্ত মাঠ পর্যায়ের কাজকে আরও কার্যকর করবে বলেও মন্তব্য করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর