ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ


চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

  • আপলোড সময় : বুধবার ০৫ নভেম্বর, ২০২৫ সময় : ৭:০৩ পিএম

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) বিকেলে নগরের পূর্ব বায়েজিদ এলাকায় নির্বাচনী জনসংযোগকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে জনসংযোগে অংশ নিতে গেলে হঠাৎ দুর্বৃত্তরা গুলি চালায়। এতে এরশাদ উল্লাহ ও সরওয়ার বাবলা নামে আরও একজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এরশাদ উল্লাহর পায়ে গুলি লেগেছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন। সরওয়ার বাবলার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় দোকানপাট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, এটি পূর্ব বিরোধের জেরে ঘটতে পারে। চট্টগ্রামের কারাগারে থাকা শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদের’ গ্রুপ সরওয়ার বাবলাকে লক্ষ্য করে গুলি চালায় বলে ধারণা করা হচ্ছে। তবে গুলির আঘাতে এরশাদ উল্লাহও আহত হন।

চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম জানিয়েছেন, “এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি এবং বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।” তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে কয়েকটি খোসা ও আলামত সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্তে পুলিশ মাঠে কাজ করছে।

বিএনপির স্থানীয় নেতারা এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, নির্বাচন সামনে রেখে বিরোধী প্রার্থীদের ভয় দেখাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটানো হচ্ছে। এরশাদ উল্লাহর দ্রুত সুস্থতা কামনা করেছেন তারা।

চট্টগ্রাম–৮ আসনে বিএনপির এই প্রার্থী দীর্ঘদিন ধরে মহানগর রাজনীতিতে সক্রিয়। তিনি সম্প্রতি নির্বাচনী প্রচারণা শুরু করেন এবং বিভিন্ন এলাকায় গণসংযোগ চালাচ্ছিলেন। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।

আকাশজমিন / আরআর 



এ সম্পর্কিত আরো খবর