ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গোয়ালন্দে গ্রাম পুলিশের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা


  • আপলোড সময় : বুধবার ০৫ নভেম্বর, ২০২৫ সময় : ৮:০২ পিএম

 গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গ্রামাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গ্রাম পুলিশের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস।
বুধবার (৫ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও সাথী দাস বলেন, “গ্রাম পুলিশের কর্মতৎপরতার ওপরই প্রত্যন্ত অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে নির্ভর করে। তাই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”

তিনি গ্রাম পুলিশদের জন্ম ও মৃত্যু নিবন্ধন, গ্রাম আদালতের কার্যক্রমে সহায়তা, সামাজিক সুরক্ষা ভাতার উপকারভোগী যাচাই-বাছাই, এবং মাঠ পর্যায়ে সরকারি বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

এছাড়া অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, চুরি-ছিনতাই প্রতিরোধসহ গ্রামীণ সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে গ্রাম পুলিশের ভূমিকা আরও জোরদারের নির্দেশনা দেন ইউএনও।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর