ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৬ নভেম্বর, ২০২৫ সময় : ৫:১৫ পিএম

অনলাইন রিপোর্টার


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়, একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় এবং একজন ময়মনসিংহ বিভাগে মারা গেছেন।

গত একদিনে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৮৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২০০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭১ জন, খুলনা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ৭৯ জন, রংপুর বিভাগে ৩৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন নতুন করে ভর্তি হয়েছেন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৯০১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ৭২ হাজার ৩৮৮ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৭৬ হাজার ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩০৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ডেঙ্গু পরিস্থিতির তুলনামূলক চিত্রে দেখা যায়, ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। তারও আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে রেকর্ড ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার পরিবর্তন, বৃষ্টিপাতের অনিয়ম ও জলাবদ্ধতা ডেঙ্গুর সংক্রমণ বাড়িয়ে দিচ্ছে। তাই শহরাঞ্চলে মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা বাড়ানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু সংক্রমণ কমাতে স্থানীয় প্রশাসন ও সিটি কর্পোরেশনগুলোকে মশা নিধন অভিযান জোরদার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জনগণকে ঘরের ভিতর ও আশপাশে পানি জমে থাকা স্থান পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর