ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরার পাটকেলঘাটায় মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৬ নভেম্বর, ২০২৫ সময় : ৭:৪৮ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি 

সাতক্ষীরার পাটকেলঘাটায় এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পাটকেলঘাটা থানার চারাবটতলা এলাকা থেকে মৃত অহিদ মোড়ল (৩৪) এর মরদেহ উদ্ধার করা হয়। নিহত অহিদ মোড়ল ওই এলাকার হাজরাপাড়া গ্রামের মো. আব্দুর রশিদ মোড়লের ছেলে।

স্থানীয়রা জানান, অহিদ মোড়ল পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক ছিলেন। বুধবার রাত পর্যন্ত মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন, কিন্তু বাড়ি ফেরেননি। ধারণা করা হচ্ছে, যাত্রীবেশি অজ্ঞাত দুর্বৃত্তরা তার মোটরসাইকেল ভাড়া নিয়ে রাতের অন্ধকারে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে এবং মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে।

স্থানীয়রা সকালে চারাবটতলা এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, স্থানীয়দের খবর পাওয়ার পর ওই এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তি একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয়দের মধ্যে নিহতের রহস্যজনক মৃত্যুকে ঘিরে উদ্বেগ বিরাজ করছে। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুষ্কৃতীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর