ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

শিবগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার ঢল


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৬ নভেম্বর, ২০২৫ সময় : ৮:৩১ পিএম

 শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক উচ্চ বিদ্যালয় ও গুজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণের ঢল নেমে এসেছে। বৃহস্পতিবার বিকেল ও সন্ধ্যায় কিচক ও শিবগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে পৃথক দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সম্ভব্য এমপি প্রার্থী মীর শাহে আলম।

জনসভায় মীর শাহে আলম বলেন, "এটা শুধু জনসভা নয়, এটা গণজাগরণের ঘোষণা। বগুড়া-২ আসনের কিচক ও শিবগঞ্জ সদর ইউনিয়নের মানুষ আবারও প্রমাণ করেছে—তারা বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান ও ধানের শীষকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে। বিএনপি যা বলে তাই করে।" তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, "ধোঁকাবাজি ও ভণ্ডামি ছাড়া জনগণকে তাদের দেবার কিছু নেই। এরশাদ যেমন সকাল-বিকাল একেক কথা বলতেন, তেমনি জামায়াতও দিনরাত কথা পরিবর্তন করে। তারা পবিত্র ইসলাম ধর্মকে পুঁজি করে মিথ্যা কথা বলে, ধর্মপ্রাণ মানুষকে জান্নাতের টিকিট বিক্রি করে এবং মহানবী (সাঃ) কে অবমাননা করতেও লজ্জা পায় না।"

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, চিকিৎসা কার্ডসহ জনাব তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়ন করবে।

জনসভায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান, শিবগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়ারেছ আকন্দ, উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, উপজেলা কৃষকদলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, সহ-সভাপতি আফসার আলী, প্যানেল চেয়ারম্যান আলাউদ্দীন, সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু, উপজেলা যুবদল সভাপতি খালিদ হাসান আরমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জোবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদল সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুনসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর