ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

দেশে যত সংকট দেখছেন সব তৈরি করা : মির্জা ফখরুল


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • আপলোড সময় : রবিবার ০৯ নভেম্বর, ২০২৫ সময় : ৩:৫৯ পিএম

ঠাকুরগাঁও সংবাদদাতা 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন যে সংকটগুলো দেখা যাচ্ছে, সেগুলো প্রকৃত নয়, তৈরি করা। জনগণের চোখে ধোঁকা দিতে এসব নাটক সাজানো হচ্ছে। রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “দেশে যত সংকট দেখছেন সব তৈরি করা আর নাটক। জনগণ এসব বোঝে না। তারা শুধু ভোট দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এ সরকার জনগণের সরকার নয়, জনগণের কষ্ট বোঝে না।”

তিনি আরও বলেন, “গণভোট হতে হবে নির্বাচনের দিন। গণভোট-সনদ কী, জনগণ তা বোঝে না। আমরা সব সংস্কারে রাজি আছি, কিন্তু যা রাজি হব না তা সংসদে গিয়ে পাস হবে।”

বিএনপি মহাসচিব বলেন, “দাঁড়িপাল্লা আপনারা চেনেন। এখন দাঁড়িপাল্লাও নির্বাচন করছে। ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে।”

আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, “এবারের ভোটটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি আমার শেষ নির্বাচন। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, এবারের নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিন। আমরা দেশটাকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনব।”

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে কৃষকের ন্যায্য দামে ধান বিক্রির ব্যবস্থা করা হবে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে যাতে কৃষক ও সাধারণ মানুষ সুবিধা পায়।”

সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার একপর্যায়ে মির্জা ফখরুল কিছুটা অসুস্থ হয়ে পড়লেও তিনি চেয়ার থেকে বসে বক্তব্য শেষ করেন।


এ সম্পর্কিত আরো খবর