ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা


  • আপলোড সময় : রবিবার ০৯ নভেম্বর, ২০২৫ সময় : ৬:০০ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না। এ সংক্রান্ত যে গুজব ছড়িয়েছে, তা ভিত্তিহীন। এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।” তিনি আরও বলেন, “সরকার আওয়ামী লীগের যে লকডাউন বা শাটডাউন কর্মসূচি নিয়েছে, তাতে সরকার শঙ্কিত নয়।” লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মাঠে সক্রিয় রয়েছে এবং তাদের অংশগ্রহণ অব্যাহত থাকবে।”

এছাড়া, তিনি সাংবাদিকদের জানান, নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নিরলস কাজ করছেন।

উল্লেখ্য, সম্প্রতি কিছু জায়গায় সেনাবাহিনীর মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এমন গুজব ছড়ানোর মাধ্যমে সামাজিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। এ ধরনের ভিত্তিহীন খবরের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট করে জানানো হলো, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মাঠ থেকে সরানো হবে না।

সরকার এবং সেনাবাহিনী মিলেমিশে দেশের স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ প্রকাশ করেন।.

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর