ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ঢাকাসহ চার জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন


  • আপলোড সময় : রবিবার ১৬ নভেম্বর, ২০২৫ সময় : ৩:৩২ পিএম

অনলাইন রিপোর্টার

ঢাকাসহ চার জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাম্প্রতিক সময় রাজধানীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মতো একাধিক নাশকতামূলক ঘটনার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবির এই মোতায়েন করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মাঠ পর্যায়ে কাজ করছে।

তিনি আরও জানান, সম্ভাব্য নাশকতা রোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই বিজিবি এ ধরনের পরিস্থিতিতে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করে থাকে। প্রয়োজনীয় ক্ষেত্রে তারা প্রশাসন ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে টহল ও বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে।

গত এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অপরদিকে মহাসড়কসহ শহরের বিভিন্ন সড়কে দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দেয়, যা নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। এসব ঘটনায় পরিবহন চলাচল বিঘ্নিত হয় এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয়।

এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল আইনশৃঙ্খলা বাহিনী একযোগে মাঠে কাজ করছে বলে জানা গেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, ব্যস্ততম সড়ক, গণপরিবহন রুট এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। সিভিল প্রশাসন, পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবির টহল এখন চার জেলাজুড়েই বাড়ানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, নাশকতার যেসব আশঙ্কা রয়েছে, তা মোকাবিলায় তারা সর্তক অবস্থানে রয়েছে। জনগণের স্বাভাবিক চলাচল এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা নিয়মিত টহলের পাশাপাশি চেকপোস্ট পরিচালনা করছে।

এদিকে, নাগরিকদের প্রতিদিনের কর্মকাণ্ড যেন বিঘ্নিত না হয়, সে জন্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ধরনের নাশকতা রোধে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। কোনো নাশকতা বা সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে তা আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর অনুরোধ করা হয়েছে।

আকাশজমিন / আরআর 




এ সম্পর্কিত আরো খবর