তিনি আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত আছে। আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। যাতে কারো কোনো ধরণের অশান্তি বা বিশৃঙ্খলা না হয়।” স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য। দেশের সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন করছে এবং আমরা চাই এভাবেই থাকুক।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত সোমবার (১৭ নভেম্বর) জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
রায়ের পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশপাশে এবং রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, এই রায়ের কারণে যে কোনো ধরনের সংঘর্ষ বা বিশৃঙ্খলার আশঙ্কা নিয়ে আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো গরমিল নেই। আমরা চাই জনগণ শান্তিপূর্ণভাবে তাদের জীবনযাপন করুক।
তিনি আরও বলেন, দেশের যেকোনো ধরনের অস্থিতিশীলতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সব সময় সজাগ রয়েছে এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।” স্বাধীনতার পর থেকেই দেশের বিভিন্ন সময়ে রাজনৈতিক উত্তেজনা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তাদের দায়িত্ব পালনে সক্ষম হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “শান্তি বজায় রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। কেউ যেন অশান্তি সৃষ্টির চেষ্টা না করে, সেটাই আমরা প্রত্যাশা করি।
আকাশজমিন / আরআর