ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

আন্তর্জাতিক পুরুষ দিবস

পুরুষের প্রতি আইনি বৈষম্য ও সামাজিক অবহেলা বন্ধের দাবি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২০ নভেম্বর, ২০২৫ সময় : ৬:৩৪ পিএম

আকাশজমিন রিপোর্ট

আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে দেশে পুরুষের প্রতি আইনি বৈষম্য সামাজিক অবহেলা বন্ধের দাবি জানিয়ে দিনব্যাপী সাইকেল ্যালি, পদযাত্রা আলোচনা সভার আয়োজন করেছে এইড ফর মেন ফাউন্ডেশন।  ১৯ নভেম্বর (বুধবার) রাজধানীতে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে পুরুষরা আজ নানা ধরনের বৈষম্য, মিথ্যা অভিযোগ সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গির শিকার হচ্ছে, যা তাদের মৌলিক মানবাধিকারকে ক্ষুণ্ণ করছে। সংগঠনটি পুরুষ অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এবারের আন্তর্জাতিক দিবসেও তারা একই দাবি তুলে ধরে।

সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, দেশে পুরুষরা অবহেলার চরম পর্যায়ে উপনীত হয়েছে। অধিকার তো দূরের কথা, তারা প্রতিনিয়ত বৈষম্যমূলক আচরণের মুখোমুখি হচ্ছে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে পুরুষের অধিকারের বিষয়টি অন্তর্ভুক্ত না থাকলে তারা ওই রাজনৈতিক দলগুলোকে ভোট দেবেন না। তার মতে, পুরুষদের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

আলোচনা সভার মূল বিষয় ছিল—‘মিথ্যা অভিযোগ থেকে শারীরিক আক্রমণ: পুরুষের নিরাপত্তা মানবাধিকার সংকট বক্তারা বলেন, মিথ্যা মামলা, পারিবারিক দ্বন্দ্বে একপেশে আইন প্রয়োগ, বিচারে বিলম্ব এবং সামাজিক নেতিবাচক ধারণাসব মিলিয়ে পুরুষরা মানবাধিকার সংকটে ভুগছে। তারা আইন সংস্কার, ন্যায়সংগত তদন্ত, অভিযোগ যাচাই পুরুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক প্রতিপাদ্য ছিলপুরুষ ছেলেদের সমর্থন করা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সংগঠনটির মূল দাবি—‘পুরুষের প্রতি আইনি বৈষম্য বন্ধ করা জন্য তারা বছরজুড়ে সভা, সেমিনার, প্রচারণা মানববন্ধনসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।


গত বুধবার সকাল ৮টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে বিডি ট্যুরিস্ট সাইক্লিস্টের সহযোগিতায় সাইকেল ্যালির উদ্বোধন করেন সাবেক সচিব পীরজাদা হারুন। এতে বিভিন্ন স্থান থেকে আসা অংশগ্রহণকারীরা যোগ দেন। সকাল ১০টায় শিল্পকলা একাডেমির সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গিয়ে শেষ হয়। পরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন . আব্দুর রাজ্জাক খান এবং সঞ্চালনা করেন ঢাকা জেলা কমিটির সহ-সভাপতি ইফতেখার আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন লেখক সাংবাদিক তোশাররফ আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার হোসেন, অ্যাডভোকেট জাকির হোসেন, ভ্যাট কনসালটেন্ট ট্যাক্স ইয়ার রাশেদ করিম, নাট্য নির্মাতা হিমেল ইসাক, মানবাধিকার কর্মী মনিরুল ইসলাম মনির প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আলামিন হোসাইন, ঢাকা জেলার সভাপতি হাদিউজ্জামান পলক এবং দপ্তর সম্পাদক ইয়াসির আরাফাত প্রমুখ।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর