ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

নড়াইলের নড়াগাতীতে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৪


  • আপলোড সময় : মঙ্গলবার ২৫ নভেম্বর, ২০২৫ সময় : ৫:১৯ পিএম

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানায় আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে ইমদাদুল শেখ (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চার জন আহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজারের আমতলা মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ইমদাদুল শেখ উপজেলার নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের মো. সিরাজুল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চুন্নু শেখ পক্ষের সঙ্গে একই এলাকার নূর শিকদার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় যোগানিয়া বাজারের আমতলা মোড়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন ইমদাদুল শেখ এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। এছাড়া সংঘর্ষে আরও অন্তত চার জন আহত হন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। নড়াগাতী থানা পুলিশের ওসি মো. আশিকুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর