ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

গোয়ালন্দে অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার


  • আপলোড সময় : রবিবার ৩০ নভেম্বর, ২০২৫ সময় : ৮:১৭ পিএম

গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেছে সেনাবাহিনী ও থানা পুলিশ। ৩০ নভেম্বর গভীর রাতে রাত ৪টা থেকে ভোর ৬টার মধ্যে রাজবাড়ী সদর আর্মি ক্যাম্পের কর্নেল আব্দুল্লাহ আল মারুফের নেতৃত্বে ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির টহল দল দৌলতদিয়ার হোসেন মন্ডল পাড়া গ্রামের শাহজাহান এর ছেলে মোঃ আশিক ও মোঃ সুজনের বাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানে লাকড়ি রাখার ঘর থেকে ৯ মিমি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), একটি ম্যাগাজিনসহ এক রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল এবং একটি সুজুকি জিক্সার ২৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আসামীরা বাড়ি থেকে পালিয়ে যায়।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল ইসলাম জানান, আসামীদের গ্রেফতার এখনও সম্ভব হয়নি, তবে উদ্ধারকৃত অস্ত্র এবং আলামত জব্দ করা হয়েছে। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর