ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

দুই ড্রাম ট্রাক জব্দ

গোয়ালন্দে ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি


  • আপলোড সময় : সোমবার ০১ ডিসেম্বর, ২০২৫ সময় : ৯:১২ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

গোয়ালন্দে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি ও বহনের দায়ে দুটি ড্রাম ট্রাক জব্দ করেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান। রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার সামনে থেকে মাটিবাহী দুইটি ট্রাক আটক করা হয়। স্থানীয়ভাবে জানা যায়, দৌলতদিয়া আক্কাস আলী হাই স্কুলের পেছনের ফসলি জমির মাটি ভেকু দিয়ে কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন, অনুমতি ছাড়া ফসলি জমির মাটি উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এতে কৃষিজমির উর্বরতা কমে যায়, পরিবেশের ক্ষতি হয় এবং ভারী যানবাহনের কারণে সড়কের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। এসব কারণেই অভিযান পরিচালনা করে দুইটি ট্রাক জব্দ করা হয়েছে এবং দুইজন চালককে আটক করা হয়েছে। জব্দকৃত ট্রাকগুলো উপজেলা চত্বরে রাখা হয়েছে। তিনি আরও জানান, ট্রাক মালিকরা এলে বালু-মাটি ব্যবস্থাপনা আইনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মোটা অঙ্কের জরিমানা করা হবে।

তিনি সতর্ক করে বলেন, “উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো জমি বা পুকুর থেকে ভেকু দিয়ে মাটি কাটা যাবে না। নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, প্রশাসন নিয়মিত অভিযান চালালেও রাতের আঁধারে বিভিন্ন এলাকায় এখনো মাটি কাটার ধুম লেগে থাকে। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ফসলি জমি, পুকুর ও নিচু এলাকা থেকে ভেকু দিয়ে মাটি কাটা এবং তা ট্রাকে করে বহনের কাজ চলে। এতে পরিবেশের পাশাপাশি ফসলি জমিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয়রা বলেন, জরিমানা ও জব্দকরণ সত্ত্বেও অসাধু চক্র থামছে না। তবে সাম্প্রতিক অভিযানের কারণে তাদের আতঙ্ক বেড়েছে।

এ বিষয়ে উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। যে কোনো মূল্যে অবৈধভাবে মাটি কাটার প্রবণতা বন্ধ করা হবে। পরিবেশ, কৃষি এবং সড়ক নিরাপত্তা রক্ষায় নিয়মিত নজরদারিও বাড়ানো হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর