ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

এক ম্যাচে পাঁচ ক্যাচ! অনন্য কীর্তিতে তানজিদ তামিম


  • আপলোড সময় : মঙ্গলবার ০২ ডিসেম্বর, ২০২৫ সময় : ৪:৩০ পিএম

গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথু হামফ্রিজ ও জর্জ ডকরেলের পর বেন হোয়াইটের ক্যাচ তালুবন্দি করে বিরল এক কীর্তি গড়লেন তানজিদ হাসান তামিম। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ফিল্ডার হিসেবে টি–টোয়েন্টি ক্রিকেটে পাঁচটি ক্যাচ নেওয়ার রেকর্ড এখন এককভাবে বাংলাদেশের এই ব্যাটারের দখলে। সব মিলিয়ে তিনি বিশ্বের তৃতীয় ফিল্ডার, যিনি আউট ফিল্ডে ৫টি ক্যাচ ধরে এই অনন্য নজির গড়লেন। এর আগে সুইডেনের সেদিক সাহাক ও মালদ্বীপের ওয়েদাগে মালিন্দা এই কীর্তি গড়েছিলেন।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে তাঁর রেকর্ডের দিনে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ১১৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান আসে পল স্টার্লিংয়ের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।

পাওয়ার প্লেতে দারুণ শুরু করেছিল আয়ারল্যান্ড। ইনিংসের প্রথম ছয় ওভারে ব্যাটাররা বেশ আগ্রাসী ছিলেন। কিন্তু পাওয়ার প্লের পরই তাল হারিয়ে ফেলে দলটি। বিশেষ করে রিশাদ হোসেনের ঘূর্ণিতে বিপর্যস্ত হয়ে পড়ে আইরিশরা। এই লেগ স্পিনার দুর্দান্ত লাইন–লেংথে একে একে গুরুত্বপূর্ণ উইকেট তুলে দলকে ম্যাচে দারুণভাবে ফেরান। তাঁর নিখুঁত গুগলি ও টপস্পিন সামলাতে বেশ ভুগেছেন আইরিশ ব্যাটাররা।

৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে তিনটি উইকেট নেন রিশাদ। চলতি বছর আন্তর্জাতিক টি–টোয়েন্টি মিলিয়ে তাঁর শিকার এখন ৩৩টি উইকেট। এর আগে সর্বশেষ এক বছরে ৩৫ উইকেট নিয়েছিলেন তিনি। বিশ্বের মাত্র তৃতীয় বোলার হিসেবে একাধিক মৌসুমে ৩৩ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এই তরুণ লেগ স্পিনার।

মুস্তাফিজুর রহমানও শুরু থেকে ধারাবাহিকভাবে চাপ তৈরি করেন। অফ কাটার, স্লোয়ার ও ব্যাক–অফ–দ্য–হ্যান্ড ডেলিভারিতে আইরিশ ব্যাটারদের দারুণভাবে ছন্দচ্যুত করেন তিনি। তাঁর নিয়ন্ত্রিত বোলিংয়ে আয়ারল্যান্ড বড় সংগ্রহ গড়ার সুযোগই পায়নি।

তানজিদ তামিমের পাঁচ ক্যাচে সাজানো এই রেকর্ড শুধু ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়নি, বরং আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে একজন ফিল্ডার হিসেবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেও যুক্ত করেছে নতুন অধ্যায়। তাঁর প্রতিটি ক্যাচই ছিল গুরুত্বপূর্ণ মুহূর্তে—কখনো বাউন্ডারি লাইনে দারুণ টাইমিং, কখনো আবার হাওয়ায় ভাসমান বল তালুবন্দি করে সতীর্থদের উজ্জীবিত করেছেন তিনি।

ম্যাচের ফলাফলে এই ক্যাচগুলোর প্রভাব ছিল তাৎপর্যপূর্ণ। ব্যাট–বলে না জ্বলেও ফিল্ডিংয়ে এমন অবদান যে ম্যাচেও বড় পরিবর্তন আনতে পারে, তারই দৃষ্টান্ত স্থাপন করলেন তানজিদ তামিম।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর