ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

গোয়ালন্দে বেগম রোকেয়া দিবস পালন: ৫ অদম্য নারীকে সংবর্ধনা


  • আপলোড সময় : মঙ্গলবার ০৯ ডিসেম্বর, ২০২৫ সময় : ৮:০৮ পিএম

মোঃ সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) 

"নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি " এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন- ২০২৫ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে "অদম্য নারী পুরস্কার" শীর্ষক কার্যক্রম বাস্তবায়নে ৫ জন অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে আয়োজনে উপজেলা সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক নজির হোসেন মোল্লা প্রমুখ।


সম্মাননা পাওয়া ৫ জন জয়িতা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী জাসমা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চামেলী বেগম, সফল জননী সাহিদা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন জেসমিন আক্তার ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা মোছাঃ ফরিদা খাতুন।  অনুষ্ঠানে তাদেরকে উত্তরীয় পড়িয়ে এবং ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা নারীর শিক্ষা, স্বাস্থ্য ও কর্মজীবনের সার্বিক উন্নয়নে সবার অংশগ্রহণে ইতিবাচক ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করেন । 

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর