ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সরিষাবাড়ীতে ইউনিয়ন প্রশাসকের বিরুদ্ধে ভিজিডি কার্ডধারীদের সংবাদ সম্মেলন


  • আপলোড সময় : বুধবার ১০ ডিসেম্বর, ২০২৫ সময় : ৯:৪৯ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি 
 
জামালপুরের সরিষাবাড়ীতে মহাদান ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন সরকারের বিরুদ্ধে ভিজিডি কার্ড ও চাল  আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা৷ বুধবার বিকেলে উপজেলার মহাদান ইউনিয়ন পরিষদের সামনে এ সংবাদ সম্মেলন করে তারা। 

সংবাদ সম্মেলনে মহাদান ইউনিয়নের করগ্রামের রোজিনা বেগম, চায়না বেগম, শাহিদা বেগম, উর্মি বেগম, বিলবালিয়া গ্রামের বিলকিস বেগম, আঞ্জুয়ারাসহ একাধিক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, আমরা অনলাইনে ভিজিডি কার্ডের আবেদন করেছিলাম। পরে লটারির মাধ্যমে আমরা নির্বাচিত হয়েছি ও নির্বাচিত তালিকায়ও আমাদের নাম আছে।
কিন্তু তালিকায় নাম থাকার পরও আমাদের ২৭ জন ভুক্তভোগীকে কার্ড বা চাল দেয়া হয়নি। আমরা চাই আমাদের কার্ড ও ৪ মাসের চাল দেয়া হোক।

এ বিষয়ে মহাদান ইউপি সচিব আব্দুর রহিম বলেন, ভিজিডি কার্ড বা চাল বিতরনের বিষয় গুলো আমি দেখি না। এসব কাজ প্রশাসক ও ইউপি সদস্যরা নিজেরাই দেখে। 

এ বিষয়ে মহাদান ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন সরকার বলেন, আমি বর্তমানে ট্রেনিং এর কারনে জামালপুর জেলার বাহিরে আছি। আমি প্রশাসক হিসেবে মহাদান ইউনিয়ন পরিষদের দায়িত্ব নিয়েছি। কিন্তু ইউনিয়ন পরিষদের সকল কাজ আমি ইউপি সদস্যদের সাথে নিয়েই করি। যদি এমন কোন অভিযোগ থাকে তাহলে তার সম্পূর্ণ দায়ভার ইউপি সদস্যদের। আমার না। তবে এমন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিবো। 


এ সম্পর্কিত আরো খবর