ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সাতক্ষীরায় দেশীয় পিস্তলও ২টি হাতবোমা জব্দ


  • আপলোড সময় : শনিবার ১৩ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:১৮ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ অভিযান চালিয়ে কোস্ট গার্ডের সদস্যরা ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড তাজা কার্তুজ, ২টি হাতবোমা এবং ১৬ পিস ইয়াবা জব্দ করেছেন। গত ১২ ডিসেম্বর শুক্রবার কোস্ট গার্ড স্টেশন কয়রা ও সাতক্ষীরায় একটি গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মুনতাসির ইবনে মহসীন, কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা জানান, শ্যামনগর থানার বুড়িগোয়ালিনী সংলগ্ন পরিত্যক্ত এলাকায় অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়।

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত অস্ত্র ও মাদকদ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে তারা ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর