ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ভারতের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব


  • আপলোড সময় : রবিবার ১৪ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:৩৩ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবারও তলব করা হয়েছে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে। আজ রোববার সকালে তাকে ডেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের কাছে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি দিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উসকানিমূলক বক্তব্যের বিষয়ে সরকারের উদ্বেগও প্রকাশ করা হয়েছে।

এটি অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের রাষ্ট্রদূতকে তলব করার অন্তত পঞ্চম ঘটনা। গত শুক্রবার ঢাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা, যার ফলে তিনি এখনো সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ভারতের ভূখণ্ডে পালিয়ে গেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, হাদি হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহভাজনরা ভারতে প্রবেশ করলে তাঁদের গ্রেপ্তার ও বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে ভারতের সহযোগিতা কামনা করা হয়েছে।

বাংলাদেশ-ভারতের সম্পর্ক গত বছর জুলাই মাসের অভ্যুত্থানের পর থেকে ক্রমেই টানাপোড়েনের মুখে পড়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান। অভ্যুত্থানের পক্ষের অভিযোগ, বিতর্কিত নির্বাচনে ক্ষমতায় টিকে থাকার পেছনে ভারতের সমর্থন রয়েছে।

শেখ হাসিনা দিল্লিতে থেকে বিভিন্ন সময়ে উসকানিমূলক বক্তব্য প্রদান করছেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার এই ধরনের কার্যক্রম বন্ধে আহ্বান জানালেও নয়াদিল্লি থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।

অপরদিকে, জুলাই আন্দোলন দমনকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় ১৭ নভেম্বর ২০২৫ তারিখে। এরপরও ভারতের কাছে তাকে ফেরত দেয়ার আনুষ্ঠানিক অনুরোধ করা হয়, যা কার্যত আদায় হয়নি।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করায় আরও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এ কারণে ভারতের হাইকমিশনারকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ডেকে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম উদ্বেগ জানিয়ে বলেন, পলাতক শেখ হাসিনাকে উসকানিমূলক বক্তব্য দেয়ার সুযোগ দেওয়া হচ্ছে, যার মাধ্যমে তিনি সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসন্ন নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাইকমিশনারকে জানায়, নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা-কর্মীরা ভারতে বসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছেন। তারা এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানান।

সেই সঙ্গে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফিরিয়ে আনার দাবি আবারও জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আশাবাদ প্রকাশ করেছে, প্রতিবেশী দেশ হিসেবে ভারত সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় বাংলাদেশের পাশে দাঁড়াবে। ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, “বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে”–এমন প্রত্যাশা রয়েছে এবং এ বিষয়ে ভারতের সর্বাত্মক সহযোগিতা থাকবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর