ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

রূপগঞ্জে ৬ প্রতিষ্ঠানের গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন


  • আপলোড সময় : সোমবার ১৫ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:৩৩ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর ও ভুলতা ইউনিয়নের ফকিরেরদরগা এলাকায় ছয়টি প্রতিষ্ঠানের গ্যাসের অবৈধ সংযোগ ও সোর্স লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। ১৪ ডিসেম্বর রবিবার নারায়ণগঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারজানুর রহমানের নেতৃত্বে একটি অভিযানে এ কাজ সম্পন্ন হয়। অভিযানে আনসার ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

অভিযানে চুনা কারখানা, আল-আমিন খাবার হোটেল, মোস্তাকিম মিষ্টান্ন ভান্ডারসহ মোট ছয়টি প্রতিষ্ঠানের গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারজানুর রহমান বলেন, “চিহ্নিত সকল অবৈধ গ্যাস সংযোগ ধাপে ধাপে বিচ্ছিন্ন করা হচ্ছে। গ্যাসের অবৈধ সংযোগ বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, অবৈধ গ্যাস সংযোগ দেশের গ্যাস সংকট বাড়ায়, তাই আইন মেনে চলা অত্যন্ত জরুরি। গ্যাস ব্যবহার এবং সংযোগের ক্ষেত্রে আইন অমান্য করলে কড়াকড়ি করা হবে। জেলার বিভিন্ন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অনিয়ম সহ্য করা হবে না।

স্থানীয় বাসিন্দারা এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং বলেন, “অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলে সঠিক গ্রাহকদের গ্যাস সরবরাহে সুবিধা হবে এবং নিরাপত্তাও বৃদ্ধি পাবে।” রূপগঞ্জের ব্যবসায়ীরা বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখে আমরা আশ্বস্ত বোধ করছি।”

উল্লেখ্য, দেশের সামগ্রিক গ্যাস সংকটের মধ্যে অবৈধ সংযোগ দেশের প্রাকৃতিক সম্পদ অপচয় ও নিরাপত্তার জন্যও বড় হুমকি হিসেবে বিবেচিত হয়। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর