ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সাতক্ষীরায় মুন্ডা নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনী সভা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর, ২০২৫ সময় : ৯:০১ পিএম

সাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের সঙ্গে জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, উপযুক্ত পরিবেশ সৃষ্টি এবং জলবায়ু সহিষ্ণু আয়-বর্ধনমূলক কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে একটি প্রকল্পের সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কমিউনিটি চেস্ট অব কোরিয়ার অর্থায়নে এবং অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত “ক্রিয়েটিং উইম্যান লিডারশীপ ফর রেজিলেন্স ইন মুন্ডা আদিবাসী (ইন্ডিজেনাস) কমিউনিটি” প্রকল্পের জেলা পর্যায়ের সমাপনী ও ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আক্তার।

ব্রেকিং দ্য সাইলেন্স-এর উপ-পরিচালক ড. মো. তারিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আসাদুজ্জামান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার। এ ছাড়া সভায় উন্নয়নকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং মুন্ডা সম্প্রদায়ের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্রেকিং দ্য সাইলেন্স-এর ম্যানেজার (প্রোগ্রাম ও ডিস্ট্রিক্ট ইনচার্জ) মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রকল্পের মূল কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ কবির আলম। তিনি প্রকল্পের আওতায় গৃহীত বিভিন্ন কার্যক্রম ও তার প্রভাব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

সভায় জানানো হয়, প্রকল্পটির মাধ্যমে মুন্ডা সম্প্রদায়ের নারীদের জলবায়ু সহনশীল জীবনযাত্রা গড়ে তুলতে কৃষি কার্যক্রমে সম্পৃক্ততা, নারীনেতৃত্বের উন্নয়ন, আয়-বর্ধনমূলক কর্মসূচি গ্রহণ, লিঙ্গভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধিসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এসব কার্যক্রমের ফলে মুন্ডা সম্প্রদায়ের নারীদের আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং পারিবারিক ও সামাজিক মর্যাদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে সভায় অংশগ্রহণকারী নারীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

মুন্ডা সম্প্রদায়ের নারী বক্তারা বলেন, প্রকল্পের সহায়তায় তারা বিকল্প আয়মুখী কাজের সুযোগ পেয়েছেন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টেকসই উদ্যোগ গ্রহণ করতে সক্ষম হয়েছেন। এর ফলে তাদের জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটেছে।

সভায় উপস্থিত বক্তারা প্রকল্পটির সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বসবাসরত সকল মুন্ডা সম্প্রদায়ের জন্য দীর্ঘমেয়াদি কার্যক্রম গ্রহণের সুপারিশ করেন। এ জন্য ব্রেকিং দ্য সাইলেন্স ও দাতা সংস্থা অক্সফ্যামের প্রতি আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়নের মাধ্যমে জলবায়ু সহনশীল সমাজ গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকলে মুন্ডা সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর