ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ওসমান হাদির দাফন ঘিরে কবরস্থান এলাকা নিয়ন্ত্রিত, সরানো হলো উৎসুক জনতা


  • আপলোড সময় : শনিবার ২০ ডিসেম্বর, ২০২৫ সময় : ৩:২৮ পিএম

শহীদ ওসমান হাদির দাফনকে ঘিরে কবরস্থান ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে কবরস্থান এলাকা থেকে উৎসুক জনতাকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যারিকেড বসিয়ে শাহবাগ থেকে টিএসসি চত্বর পর্যন্ত যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই কবরস্থান ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হতে থাকেন। তবে দুপুর দেড়টার পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সবাইকে সুশৃঙ্খলভাবে এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কবরস্থান ও এর আশপাশের পুরো এলাকাকে কার্যত একটি নিয়ন্ত্রিত জোনে পরিণত করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দাফনকে কেন্দ্র করে বড় ধরনের জনসমাগমের আশঙ্কা থাকায় আগাম এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা বা নিরাপত্তা ঝুঁকি তৈরি না হয়, সে জন্য কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

আজ সকাল থেকেই টিএসসি থেকে শাহবাগমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। সাধারণ যানবাহন ও পথচারীদের বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যারিকেড বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

টিএসসি, শাহবাগ মোড়, দোয়েল চত্বর এবং কবরস্থানের আশপাশে পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। কবরস্থানকে ঘিরে একাধিক চেকপোস্ট স্থাপন করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে তল্লাশি জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তি বা চলাচলের ওপর নিবিড় নজর রাখা হচ্ছে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সাদা পোশাকের গোয়েন্দা সদস্যদেরও মাঠে নামানো হয়েছে। তারা ভিড়ের মধ্যে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, জানাজা ও দাফনে বিপুল মানুষের উপস্থিতির সম্ভাবনা থাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এদিকে, কবরস্থান ও আশপাশের এলাকায় জনসমাগম থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে নির্দেশনা দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দাফন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। পরিস্থিতির ওপর নজর রেখে প্রয়োজনে আরও অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হতে পারে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর