ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি গ্রেফতার


  • আপলোড সময় : রবিবার ২১ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:০৮ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ.

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলিকে(৫৯) মাধবদী থানা পুলিশ গ্রেফতার করেছে। গত ১৯ ডিসেম্বর শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার মাধবদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ৫আগষ্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাকে নরসিংদী জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। 

রূপগঞ্জ থানা ওসি মোঃ সবজেল হোসেন বলেন, গোলাম রসুল কলির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে কতগুলো মামলা ও কি অবস্থায় আছে তা খতিয়ে দেখা হচ্ছে। 

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর