ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

রূপগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা


  • আপলোড সময় : শনিবার ২৭ ডিসেম্বর, ২০২৫ সময় : ৫:৩৭ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাঘবের আইডিয়াল হাইস্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিদ্যালয় মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট মোস্তাফিজুর রহমান শুকুর মাহমুদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ হাজী রফিক উদ্দিন ভুঁইয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোঃ জজ মিয়া।

এছাড়া বক্তব্য দেন বিদ্যালয় পরিচালক এম এ কালাম মাস্টার, আমির হোসেন, প্রধান শিক্ষক হারুনুর রশিদ ভুঁইয়া, সহকারী প্রধান শিক্ষক ইসলাম মিয়াসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পেছনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধাবী শিক্ষার্থীদের এই সংবর্ধনা তাদের ভবিষ্যতে আরও ভালো ফল করার অনুপ্রেরণা জোগাবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও আনন্দ চোখে পড়ার মতো ছিল।


এ সম্পর্কিত আরো খবর