ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের অভিভাবক সমাবেশ


  • আপলোড সময় : শনিবার ২৭ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:১২ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত লোটাস কলেজিয়েট স্কুলে অভিভাবক সমাবেশ এবং ৩য় প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নির্বাহী পরিচালক গোলাপ আলী শেখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতপাঠ করা হয়। এরপর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মামুনুর রশীদ।

বিদ্যালয়ের পরিচালক বিমল কুমার রায়, মাধ্যমিক শাখার পরিচালক খালেদা আক্তার শিপু, প্রধান শিক্ষক গোলাম মোর্তজা হেলালসহ প্রাথমিক ও মাধ্যমিক শাখার শিক্ষকমন্ডলী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণির শিক্ষার্থীদের হাতে ফলাফল তুলে দেন অধ্যক্ষ এবং অতিথিরা।

অধ্যক্ষ মামুনুর রশীদ বলেন, “পরীক্ষায় শিক্ষার্থীর কতটা ভালো ফলাফল হয়েছে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সে কতটা মানুষ হিসেবে গড়ে উঠছে।” তিনি আরো বলেন, “শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করার জন্য শুধু শিক্ষকেরাই নয়, অভিভাবকদেরও গুরুত্বপুর্ন ভূমিকা রাখতে হবে। বিশেষ করে মোবাইল আসক্তি থেকে তাদের দূরে রাখতে হবে।”

তিনি আরো জানান, মোবাইল ব্যবহারকারী কোনো শিক্ষার্থীকে বিদ্যালয়ে রাখা হবে না। শিশুদের সুশিক্ষার জন্য ও ক্ষতিকর দিক থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও বেশি সময় দিতে হবে এবং স্কুলে পাঠদান চলাকালীন সময় তাদের প্রতি খোঁজখবর রাখার আহ্বান জানান।


এ সম্পর্কিত আরো খবর