ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

কিশোরগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী শফিকুল মোড়লের মনোনয়নপত্র সংগ্রহ


  • আপলোড সময় : শনিবার ২৭ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:১৬ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি


কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার সমন্বয়ে গঠিত কিশোরগঞ্জ-২ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোঃ শফিকুল ইসলাম মোড়ল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) কটিয়াদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওসমান গনির কার্যালয় থেকে জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার এবং পাকুন্দিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার।

এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, কটিয়াদী পৌর জামায়াতের আমীর আনিসুজ্জামান রুবেলসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জামায়াত নেতারা জানান, মাওলানা শফিকুল ইসলাম মোড়ল দীর্ঘদিন ধরে এলাকায় ইসলামী আদর্শ, ন্যায়বিচার ও জনকল্যাণমূলক রাজনীতির পক্ষে কাজ করে যাচ্ছেন। তাঁর মনোনয়নপত্র গ্রহণের মাধ্যমে কটিয়াদী- পাকুন্দিয়া আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রস্তুতি আরও দৃশ্যমান ও শক্তিশালী হয়েছে।

এর আগে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনিসুজ্জামান খোকন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

কটিয়াদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি জানান, এখন পর্যন্ত কটিয়াদী উপজেলা নির্বাচন অফিস থেকে দুইজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মোশাররফ হোসেন নামে এক স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক বলেন, কিশোরগঞ্জ-২ আসনে এখন থেকে নির্বাচনী প্রতিযোগিতা তীব্র হবে। মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে রাজনৈতিক গতি-প্রকৃতি ধীরে ধীরে বেড়ে উঠছে। নির্বাচনে প্রার্থীরা জনমত আদায়ের জন্য মাঠে সক্রিয় হতে শুরু করেছেন।

কিশোরগঞ্জ-২ আসনের ভোটার সংখ্যা ও জনসংখ্যার ওপর নির্ভর করে নির্বাচনী ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।


এ সম্পর্কিত আরো খবর