ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

কোটালীপাড়ায় সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে ১৭ জন বিএনপিতে যোগদান


  • আপলোড সময় : রবিবার ২৮ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:৪৭ পিএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাবেক পিঞ্জুরী ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেনের নেতৃত্বে ১৭ জন ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তে যোগদান করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘাঘর বাজারে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, “পিঞ্জুরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিসহ আবুল কাসেম, রাজিব শেখ, জাহাঙ্গীর শেখ, সদানন্দ বৈদ্য, স্বপন বৈদ্য, শ্রীনাথ বৈদ্য, সুশান্ত বৈদ্য, নীলকন্ঠ দেউড়ী, ধলু বৈদ্য, লায়েক শেখ, শাহিন শেখ, জসিম শেখ, রফিক শেখ, রসুল শেখ, খোকন শেখ ও হাবি শেখ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি। উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে একত্রিত হয়ে এস এম জিলানীর হাতকে শক্তিশালী করার জন্য মাঠে কাজ করব।”

রোববার সকালে মোবাইল ফোনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আনোয়ার হোসেন। তিনি জানান, “কিছুদিন আগে আমার ছেলে আমীর শেখকে ছাত্রলীগ পরিচয়ে জেলে পাঠানো হয়। বর্তমান পরিস্থিতিতে আমরা বিএনপিতে যোগ দিয়েছি। আমি পূর্বে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। পরে জাতীয় পার্টির কর্মী-সমর্থক হিসেবে কাজ করেছি। কখনো আওয়ামী লীগের কর্মী বা সমর্থক ছিলাম না। বাকি সদস্যদের মধ্যে কেউ কেউ আওয়ামী লীগের হতে পারেন, তবে তাদের পদ-পদবী সম্পর্কে আমি নিশ্চিত নই।”

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা মানিক হাওলাদার, কাজী অমিতসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর