ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ঈশ্বরদীতে চারজন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল


  • আপলোড সময় : সোমবার ২৯ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:৩৫ পিএম

ঈশ্বরদী,(পাবনা) প্রতিনিধি ॥

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে এমপি প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে সোমবার দুপুরে ঈশ্বরদীতে চারজন প্রার্থী  মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল,স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর পক্ষে তার সমর্থিত নেতৃবৃন্দ,ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আনোয়ার শাহ ঈশ্বরদীস্থ সহকারী রিটার্নিং অফিসার ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন ।

অন্যদিকে বিএনপি প্রার্থী হাবিবুর রহমানের সমর্থিত নেতৃবৃন্দ পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে গতকাল রবিবার ২৮ ডিসেম্বর বিকেলে বিএনপির কেন্দ্রিয় নেতা,পাবনা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারের পক্ষে পাবনা জেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরদার,ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আনজাম হোসেন ডন,সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু,সাংগঠনিক সম্পাদক এটিএম,আব্দুস সাত্তার বিশ্বাস ও দর্পন সরদার ঈশ্বরদীস্থ সহকারী রিটার্নিং অফিসার ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমানের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।

আকাশজমিন / আরআর 



এ সম্পর্কিত আরো খবর