ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

নারায়ণগঞ্জ ১ মনোনয়ন জমা দিলেন জামায়াত প্রার্থী


  • আপলোড সময় : সোমবার ২৯ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:৩৮ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মোঃ আনোয়ার হোসেন মোল্লা আজ (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমার সময় রূপগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গা থেকে জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন এবং প্রার্থীর প্রতি সমর্থন জানান।

মোঃ আনোয়ার হোসেন মোল্লা বলেছেন, “জনগণের আশা-আকাঙ্খা পূরণে নির্বাচনকে গুরুত্ব দিয়ে ন্যায়সংগত ও সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে জনগণের ভোটাধিকারের প্রয়োগে কাজ করব।” জামায়াতের পক্ষ থেকে রূপগঞ্জ এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে এবং তারা মনোনীত প্রার্থীর ব্যাপক সমর্থন প্রত্যাশা করছে।


এ সম্পর্কিত আরো খবর