ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল


  • আপলোড সময় : বুধবার ৩১ ডিসেম্বর, ২০২৫ সময় : ১০:২০ এএম

দেশের আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শোকার্ত মানুষরা শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসছেন। তাদের চোখে-মুখে দেখা যাচ্ছে একজন দৃঢ় ও সাহসী নেত্রীকে হারানোর বেদনা।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার পর সরেজমিনে দেখা যায়, জানাজার পাঁচ ঘণ্টা আগে থেকেই হাজার হাজার মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান করছেন। অন্যদিকে চারদিকে মানুষ জানাজায় অংশগ্রহণের জন্য দ্রুত ঢাকায় ছুটে আসছেন।

নরসিংদী থেকে আসা আমির হোসেন বলেন, “বাড়ি থাকতে পারিনি। নিজের টাকা খরচ করে প্রিয় নেত্রীর জানাজার অংশ হতে এসেছি। একজন দেশপ্রেমিক নেত্রীকে হারানো সত্যিই কষ্টের।।”
নারায়ণগঞ্জ থেকে আসা ফারুক আহমেদ ও শ্যামল কুমার জানান, “এরকম সাহসী ও দেশপ্রেমিক নেত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে কিনা জানি না। আমরা শেষ বিদায় জানাতে ঢাকায় এসেছি।”

প্রধান উপদেষ্টার দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার আয়োজনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম নিশ্চিত করেছেন, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমকে ঘিরে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন, জিয়া উদ্যান এবং মানিক মিয়া অ্যাভিনিউতে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা তৎপর রয়েছেন।

মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা কঠোর নিরাপত্তার মধ্যে জানাজার জন্য প্রস্তুত। এতে অংশ নিতে আসা মানুষদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

খালেদা জিয়ার জানাজার মাধ্যমে দলীয় নেতা-কর্মী, রাজনৈতিক সহকর্মী এবং সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। তার এই বিদায়ের মুহূর্তে দেশের রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের মানুষ গভীর শোক অনুভব করছেন।

জানাজার পর বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে। তার মৃত্যুর সংবাদে দেশের মানুষ শোকস্তব্ধ হয়ে পড়েছে এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল শোকবার্তা প্রদান করেছে।


এ সম্পর্কিত আরো খবর