ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

কটিয়াদীতে অর্ধশতাধিক হাফেজ শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ


  • আপলোড সময় : বুধবার ৩১ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:৪৪ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে তীব্র শীতে কষ্টে থাকা হাফেজ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় এক দানশীল ব্যক্তি। শীতজনিত দুর্ভোগ লাঘবে উপজেলার বেথইর হাফিজিয়া ইয়াতিমখানা মাদ্রাসার অর্ধশতাধিক হাফেজ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব কম্বল শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। শীতের প্রকোপ বাড়তে থাকায় শিক্ষার্থীরা যাতে পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতে না পড়ে, সে বিবেচনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়।
কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করেন বিশিষ্ট শিল্পপতি ও রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাহমুদুল ইসলাম। তিনি জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও ইয়াতিম শিক্ষার্থীদের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকেই ব্যক্তিগত উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কম্বল বিতরণ অনুষ্ঠানেে  উপস্থিত  ছিলেন আলহাজ্ব জি এম কামরুল ইসলাম, আলহাজ্ব সিরাজুল ইসলাম, হাফেজ গোলাম কিবরিয়া, হাফেজ ফরহাদ হোসেন, হাফেজ রেদওয়ান আহমেদ , সাগর মাস্টার, শফিকুল ইসলাম, দলিল লেখক জাকির হোসেন, এল বি রাহাত, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। কম্বল পেয়ে হাফেজ শিক্ষার্থীরা ও মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 তাদের মতে, এমন সহায়তা শীতের কষ্ট কমানোর পাশাপাশি শিক্ষার্থীদের মনোবলও বাড়িয়ে দেয়।


এ সম্পর্কিত আরো খবর