ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

নারায়ণগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ৩


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০১ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:৪৭ পিএম

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ১ জানুয়ারি মদনপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অভিযানে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ মিরাজ হোসেন মুন্না (২২) কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের সাদিয়ানি গ্রামের বাসিন্দা, মোঃ মাঈন উদ্দিন (২৭) এবং মোঃ রাকিব (২০) যারা ফেনী জেলার ফেনী সদর উপজেলার বাসিন্দা।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতেন।

র‍্যাব-১১ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি র‍্যাব জনগণকে মাদক নির্মূলের কাজে সক্রিয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর