ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ


  • আপলোড সময় : সোমবার ০৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:৫৪ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে রূপগঞ্জের মুড়াপাড়া বাজার কমিটির উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ জানুয়ারি সোমবার বিকালে মুড়াপাড়া বাজার চালপট্টিতে আয়োজিত এই শোকসভায় সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি ও মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুর রহমান।

শোকসভায় উপস্থিত ছিলেন মুড়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ও মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভূঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো: কামাল হোসেন, সাধারণ সম্পাদক উবায়দুর রহমান রকি, ব্যবসায়ী মজিবুর রহমান, বাবুল হোসেন, মোশারফ হোসেন, দিগেন বিশ্বাস, লক্ষী নারায়ণ সাহা, শফিকুল ইসলাম, শ্রমিক দলের নেতা কনক, ডাঃ সালাউদ্দিন, আমির হোসেন, আমজাদ হোসেন প্রমুখ।

শোকসভার বক্তব্যে বক্তারা বলেন, বর্তমান সময়ে মুড়াপাড়া বাজারে চাঁদাবাজ, সন্ত্রাসী ও নৈরাজ্যকারীদের প্রতিহত করতে প্রত্যেক দোকানে বাঁশি ও লাঠি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে বাজারে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা হবে। পরিশেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয় এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

আকাশজমিন / আরআর           


এ সম্পর্কিত আরো খবর