ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

১১ জানুয়ারি তারেক রহমানের জেলা সফর শুরু


  • আপলোড সময় : বুধবার ০৭ জানুয়ারী, ২০২৬ সময় : ৪:১১ পিএম

অনলাইন রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেলা সফরে বের হচ্ছেন। প্রাথমিকভাবে তার ৪টি জেলায় সফরের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি ঢাকা থেকে সফর শুরু হয়ে ১৪ জানুয়ারি বগুড়া হয়ে শেষ হবে। নির্বাচনী আচরণ বিধির কারণে এই সফরে তিনি কোনো নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন না।

এই সফরে তারেক রহমান মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই শহীদ আবু সাঈদ, তার নানি তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। কবর জিয়ারতের পাশাপাশি তিনি আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান জানিয়েছেন, ১১ জানুয়ারি সকাল ৯-১০টার মধ্যে ঢাকা থেকে তারেক রহমান টাঙ্গাইল উদ্দেশে যাত্রা করবেন। সেখান থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়া পৌঁছে রাত্রিযাপন করবেন। পরের দিন ১২ জানুয়ারি বগুড়ার কার্যক্রম শেষ করে রংপুর (পীরগঞ্জ), দিনাজপুর সফর করবেন এবং ঠাকুরগাঁও রাত্রিযাপন করবেন।

১৩ জানুয়ারি ঠাকুরগাঁও কার্যক্রম শেষ করে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট জেলার কার্যক্রম সম্পন্ন করে আবার রংপুরে এসে রাত্রিযাপন করবেন। সফরের শেষদিন ১৪ জানুয়ারি রংপুর, বগুড়া (গাবতলী) হয়ে ঢাকায় ফিরে আসবেন।

আতিকুর রহমান আরও জানিয়েছেন, এই সফরে কিছু পরিবর্তন আসতে পারে। এটি প্রাথমিক সফরসূচি।

নির্বাচনী আচরণ বিধি রক্ষা করার জন্য সফরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সংশ্লিষ্ট জেলার নেতাকর্মীদের কোনও নির্বাচনী ব্যানার, ফেস্টুন বা প্রচারণামূলক কার্যক্রম প্রদর্শন না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তারেক রহমানের চার দিনের সফর উপলক্ষ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের এই সফরের বিষয়ে জানানো হয়।

বিএনপি সূত্র জানায়, সফরে তারেক রহমান নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। সফরের মূল উদ্দেশ্য হলো নিহত ও আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। সফরের মাধ্যমে তিনি গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করা নেতাদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সূত্র জানায়, সফরকালে তারেক রহমান সাংবাদিকদের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় অংশ নেবেন না। সফরের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি জেলার কার্যক্রম স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সম্পন্ন হবে।

এছাড়া, সফরের সময় কোনো রাজনৈতিক প্রচারণা বা সমাবেশ আয়োজন করা হবে না। সফরের প্রতিটি স্থানীয় কার্যক্রমে নির্বাচনী আচরণ বিধি মেনে চলা হবে। সফরের সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তারা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এই সফর নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হবে। সফরের প্রতিটি কার্যক্রম জনগণের শ্রদ্ধা ও শোকানুভূতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হবে।



এ সম্পর্কিত আরো খবর