ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সিংগাইরে ধল্লা পুলিশ ফাঁড়ি ১৬ মাস পর আবার চালু,জনমনে স্বস্তি


  • আপলোড সময় : বুধবার ০৭ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:৩৩ পিএম

 মানিকগঞ্জ প্রতিনিধি 

মানিকগঞ্জের সিংগাইর থানার আওতাধীন বন্ধ হওয়া ধল্লা পুলিশ ক্যাম্প (ফাঁড়ি) দীর্ঘ ১৬ মাস পর পুন:রায় চালু হওয়ায় জনমনে স্বস্তি। বুধবার(৭ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে সিংগাইর থানার আয়োজনে থানার প্রবেশ মুখে ধল্লা পুলিশ ফাড়িঁর শুভ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মো.আব্দুল্লাহ আল মাসুম। উদ্বোধনকালীন সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,পুলিশ স্বল্পতার কারনে এতদিন এ ক্যাম্পটি চালু করা সম্ভব হয়নি।

ঢাকার অদূরে থানার প্রবেশমুখে এ ক্যাম্পটি খুবই গুরুত্বপূর্ন। ক্যাম্পটি চালু করায় সকল ধরনের অপরাধ নিমূল হবে এবং এলাকাবাসী এর সূফল পাবে।আইন-শৃঙ্খলা রক্ষার্থে স্থানীয়দের সহযোগীতাও কামনা করেন তিনি। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলামের পরিচালনায় এসময় আরো বক্তব্যে রাখেন,সিনিয়র সহকারি পুলিশ সুপার(সিংগাইর সার্কেল) মোহাম্মদ.ফাহিম আসজাদ, ইন্সপেক্টর(তদন্ত) স্বপন কুমার সরকার।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, ধল্লা ইউনিয়ন বিএনপি সভাপতি, আবু তাহের মোল্লা, উপজেলা সাবেক কৃষকদলের সদস্য সচিব আল হাসান মিয়া, জামির্ত্তা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান, ধল্লা ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,সিংগাইর থানার সেকেন্ড অফিসার পুলিশ উপ-পরিদর্শক মো.নাজমুল হাসান,পুলিশ উপ-পরিদর্শক মো.রেজাউল করিম ও খন্দকার আমিনুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক।

উল্লেখ্য,৫ ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকার পতনের পর ধল্লা ক্যাম্পটি র্দুবৃত্তরা পুড়িয়ে দেয়। এর পর থেকে ক্যাম্পটি বন্ধ ছিল।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর