ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

শীতার্ত মানুষের মাঝে রোকেয়া-ছাত্তার ফাউন্ডেশনের কম্বল বিতরণ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৪:১৫ পিএম

বগুড়া প্রতিনিধি 

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মানবিকতার উষ্ণতা ছড়িয়ে দিয়েছে মানবিক সংগঠন রোকেয়া-ছাত্তার ফাউন্ডেশন। তীব্র শীতের মধ্যে উপজেলার তিনটি ইউনিয়নের চার শতাধিক শীতার্ত, গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে সংগঠনটি।

মঙ্গলবার (৬ জানুয়ারি ) দুপুরে শিবগঞ্জ উপজেলার ৭ নম্বর বিহার ইউনিয়নে আয়োজিত এক কর্মসূচির মাধ্যমে বিহার, পিরব ও বুড়িগঞ্জ ইউনিয়নের শীতার্ত মানুষের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বিএনপির চেয়ারপার্সন প্রয়াত দেশমাতা বেগম খালেদা জিয়ার সাবেক অ্যাসাইন্টমেন্ট অফিসার ডাঃ ফিরোজ মাহমুদ ইকবাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন), বাংলাদেশ সমবায় দল বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুল মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সরকার নূর নবী তালুকদার, রুবেল, মেহেরুল ইসলাম, দেলোয়ার হোসেন, ফজলুর রহমান, উজ্জ্বল হোসেন, হেলাল, মোনজাত, জামিল, মাসুদ মাস্টার, হযরত আলী, আব্দুল বাসেত, শাহিনুর রহমান সাজু, রনি, জাকারিয়া বিপ্লবসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ফিরোজ মাহমুদ ইকবাল বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোর উচিত এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। রোকেয়া-ছাত্তার ফাউন্ডেশন শুরু থেকেই মানবিক ও সামাজিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, চলমান তীব্র শীতে এই কম্বল তাদের জন্য অনেক বড় স্বস্তি এনে দিয়েছে। অনেকেই জানান, শীতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল, সেখানে এই সহায়তা তাদের কষ্ট অনেকটাই লাঘব করেছে।

স্থানীয় বাসিন্দারাও রোকেয়া-ছাত্তার ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, প্রতি বছর শীত মৌসুমে এ ধরনের সহায়তা দরিদ্র ও অসহায় মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে এলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব।

রোকেয়া-ছাত্তার ফাউন্ডেশন সংশ্লিষ্টরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে সংগঠনটির।

ঢাকা টুডে / আরজে 


এ সম্পর্কিত আরো খবর