ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেস ট্রেনে ছুরি ঠেকিয়ে ছিনতাই, আটক ২


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:০৫ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:

ঢাকা-মোহনগঞ্জ রুটে চলাচলকারী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।

গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ময়মনসিংহ স্টেশনের অদূরে কেওয়াটখালী এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে মোহনগঞ্জের দিকে রওনা হওয়ার পরেই ওই দুই যুবক ঞ বগিতে থাকা যাত্রীদের গলায় ছুরি ঠেকিয়ে টাকা ও স্মার্টফোন ছিনিয়ে নেন।

যাত্রীদের চিৎকারে রেলওয়ে পুলিশ সহায়তায় তাদের আটক করে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকার আজমাইন হোসেন নিঝুম (৩০) ও মোঃ মেহেদী হাসান তানভীর (১৮)।

রেলওয়ে পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্র জানায়, ছিনতাইয়ের সময় তাদের কাছ থেকে দুইটি ছুরি, ৪ হাজার ১০০ টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। ছিনতাইয়ের শিকার যাত্রীদের বাড়ি বারহাট্টা, মোহনগঞ্জ ও খালিয়াজুরী এলাকায় বলে জানা গেছে।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন জানান, আটককৃতদের ময়মনসিংহ রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া, রেলওয়ে পুলিশের সতর্কতা ও তৎপরতায় এ ধরনের অপরাধ কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।


এ সম্পর্কিত আরো খবর