ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ফেসবুকে জাইমা রহমানের নামে একাধিক ভুয়া অ্যাকাউন্ট


  • আপলোড সময় : সোমবার ১২ জানুয়ারী, ২০২৬ সময় : ২:১৯ পিএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমানের নামে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে নানা ধরনের মিথ্যাচার ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হচ্ছে। এসব পেজে সময়ে সময়ে নানা স্পর্শকাতর বিষয় নিয়ে ভুয়া পোস্ট দেওয়া হয়। পাশাপাশি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তার ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

জিয়া পরিবারের সদস্য হওয়ায় অনেকে বুঝে না বুঝেই এসব পোস্ট লাইক, শেয়ার ও কমেন্ট করছেন। এ কারণে জাইমা রহমানের ব্যক্তিগত ও পারিবারিক ইমেজের নামে অনৈতিকভাবে কোটি কোটি টাকা উপার্জন করা হচ্ছে বলে জানা গেছে।

প্রযুক্তি বিশেষজ্ঞ ও বিএনপির শুভাকাঙ্ক্ষীরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, দেশের শীর্ষ রাজনৈতিক পরিবারের সম্ভাব্য ভবিষ্যৎ নেতৃত্বের জায়গায় জাইমা রহমান থাকায় তার নামে এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে।

তবে বিএনপি বিষয়টি নিয়ে শুধু সতর্ক করছে, কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

উল্লেখযোগ্য ভুয়া অ্যাকাউন্ট

অনুসন্ধানে জানা গেছে, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি এবং তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের নামে অর্ধশতাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। এগুলো দেশ-বিদেশ থেকে পরিচালিত হচ্ছে। উল্লেখযোগ্য কয়েকটি অ্যাকাউন্ট হলো—‘জাইমা রহমান’, ‘ব্যারিস্টার জাইমা রহমান’, ‘জাইমা রহমান সমর্থক গোষ্ঠী’। একই নামে একাধিক অ্যাকাউন্টও রয়েছে।

এই প্ল্যাটফর্মগুলোতে রাজনৈতিক মন্তব্য থেকে শুরু করে নানা ধরনের পোস্ট, রিলস ও টিকটক শেয়ার করা হচ্ছে। সাধারণ ব্যবহারকারীরাও তা লাইক, কমেন্ট ও শেয়ার করছেন।

বিএনপির প্রতিক্রিয়া

জাইমা রহমানের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বিষয়ে বিএনপি বারবার উদ্বেগ প্রকাশ করেছে। দলটির আইসিটি বিভাগ নজরদারি করছে বলা হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

গেল বছরের ২৫ জুন নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন, পরিকল্পিতভাবে জিয়া পরিবারের ভাবমূর্তি নষ্ট করতেই জাইমার নামে একাধিক ভুয়া আইডি খুলে বাণিজ্য করা হচ্ছে। তিনি উল্লেখ করেছিলেন, থানায় সাধারণ ডায়েরি করেও প্রতিকার পাওয়া যায়নি।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘‘জাইমার একটিমাত্র ফেসবুক আইডি আছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যান্য প্ল্যাটফর্মে তার নামে অন্য কোনো অ্যাকাউন্ট নেই।’’

তিনি বলেন, ‘‘যারা নামে-বেনামে এ ধরনের অ্যাকাউন্ট বা পেজ খুলেছেন, তারা অন্যায় করেছেন। সবাইকে সতর্ক থাকতে হবে।’’ এছাড়া তিনি জানালেন, একটি অ্যাকাউন্ট বন্ধ করার পর কেউ পুনরায় চালু করলে বিষয়টি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তবে বিএনপির আইসিটি বিভাগ বিষয়টি দেখবে।

বিশেষজ্ঞদের মন্তব্য

আইসিটি বিশেষজ্ঞরা মনে করেন, জাইমার ব্যক্তিগত অ্যাকাউন্ট অবশ্যই বিভ্রান্তিমুক্ত হতে হবে। তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘থানায় জিডি করে ও মেটার সঙ্গে কথা বলে এসব ভুয়া আইডি বন্ধ করা যেতে পারে। তার নামের ফেসবুক অ্যাকাউন্ট দ্রুত ভেরিফায়েড করা উচিত।’’

তিনি আরও বলেন, ‘‘ভেরিফায়েড পেজ থেকে সতর্কতামূলক পোস্ট দিয়ে বিষয়টি পরিষ্কার করা দরকার। অন্যথায় অসত্য খবর ও গুজব আরও বৃদ্ধি পেতে পারে। জাতীয় নির্বাচন সামনে রেখে বিষয়টি গুরুত্বসহকারে দেখা জরুরি।’’


এ সম্পর্কিত আরো খবর