ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

সরিষাবাড়ীতে পরিবারের ওপর অভিমান করে কিশোরীর আত্মহত্যা


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:১৬ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা 

জামালপুরের সরিষাবাড়ীতে পরিবারের ওপর অভিমান করে রাশেদা আক্তার (১৮) নামে এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ারপাড় গ্রামের নিজ বসতঘর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাশেদা আক্তার একই এলাকার আব্দুল হাকিমের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ারপাড় গ্রামের হতদরিদ্র আব্দুল হাকিমের ছোট মেয়ে ছিলেন রাশেদা আক্তার। পারিবারিকভাবে সে কিছুদিন ধরে মানসিক চাপের মধ্যে ছিল। পরিবারের অমতে একই উপজেলার এক যুবকের সঙ্গে বিয়ে করার বিষয়ে সে জেদ ধরে।

গত সোমবার বিয়ে করার উদ্দেশ্যে ওই যুবকের কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় রাশেদা। পরে বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন তাকে তারাকান্দি এলাকা থেকে জোরপূর্বক বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। এ নিয়ে পরিবারের সঙ্গে তার মনোমালিন্য সৃষ্টি হয় বলে জানা গেছে।

সোমবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় রাশেদা। পরদিন সকালে পরিবারের লোকজন তাকে ঘরের ভেতরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখতে পায়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং দ্রুত বিষয়টি সরিষাবাড়ী থানা পুলিশকে জানানো হয়।

সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়।

নিহত কিশোরীর বাবা আব্দুল হাকিম বলেন, মেয়েটি আমাদের ভুল বুঝে এমন কাজ করেছে। একটি বিষয় নিয়ে তাকে শাসন করা হয়েছিল। এতে সে আমাদের ওপর অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয়। তিনি আরও বলেন, পরিবারের কেউই এমন পরিণতি আশা করেনি।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাচ্চু মিয়া জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলেও ঘটনার বিষয়ে আইনানুগ তদন্ত অব্যাহত রয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর