ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

সিংগাইরে ব্রীজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:২৮ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল-মানিকনগর সড়কের জার্মিত্তা ইউনিয়নের চন্দননগর (শ্যামনগর) ব্রীজের নিচ থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে কচুরিপানার ভিতর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, গত কয়েকদিন ধরে ওই এলাকার সাহরাইল-মানিকনগর সড়কের শ্যামনগর ব্রীজের আশপাশে এক অজ্ঞাত পরিচয় পাগল ব্যক্তি ঘুরাঘুরি করছিলেন। মঙ্গলবার সকালে লোকজনের অজান্তে ব্রীজের নিচে পানিতে গোসল করতে যান তিনি।

পানির ঠান্ডা আবহাওয়ায় এবং বয়সের ভারে তিনি সেখান থেকে উঠতে না পেরে মারা যান। পরে স্থানীয়রা কচুরিপানার ভিতরে লাশ ভাসতে দেখে দ্রুত থানা পুলিশকে খবর দেন।  সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে মানিকগঞ্জ মর্গে পাঠায়। এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারপূর্বক আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা চলছে। স্থানীয়দের মাঝে ঘটনাটি নিয়ে শোক ও উদ্বেগ বিরাজ করছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর