ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে পিআইবির নির্বাচনকালীন প্রশিক্ষণ


  • আপলোড সময় : সোমবার ১৯ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:০১ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি: 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে সাতক্ষীরা জেলার গণমাধ্যমকর্মীদের জন্য দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় পিআইবির হলরুমে এই কর্মশালা শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলে। এতে সাতক্ষীরা জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের মোট ২৪ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনকালীন সরকারি প্রশাসনের ভূমিকা, সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য, নির্বাচন রিপোর্টিংয়ের কৌশল, নির্বাচন আইন, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং ভুয়া তথ্য যাচাইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কর্মশালার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ সময়োপযোগী।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি কাজী জেবেল, রাজনৈতিক ও নির্বাচন বিষয়ক সম্পাদক সাঈদুর রহমান এবং পিআইবির গবেষক ছিদ্দিক ফারুক। তারা নির্বাচন কাভারেজে নৈতিকতা, আইনি কাঠামো ও তথ্য যাচাইয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

এ সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, এম. বেলাল হোসেন, আহসান রাজিব, রাহাত রাজা, বিপ্লব হোসেন, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদারসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট ২৪ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, নির্বাচনকালীন সাংবাদিকতায় পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর। তারা ভবিষ্যতে আরও বাস্তবভিত্তিক ও নিয়মিত প্রশিক্ষণের আয়োজনের দাবি জানান। পিআইবি কর্তৃপক্ষ জানায়, দেশব্যাপী সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা অব্যাহত থাকবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর