ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

জানুয়ারির মধ্যে অধিকাংশ ভোটকেন্দ্র সিসিক্যামের আওতায়:প্রধান উপদেষ্টা


  • আপলোড সময় : সোমবার ১৯ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:৩৮ পিএম

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, অধিকাংশ ভোটকেন্দ্র জানুয়ারির মধ্যে সিসিক্যামের আওতায় আনা হবে। সোমবার (১৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যদের প্রতিনিধি দল।

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নেতৃত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা। বৈঠকে নির্বাচন সংক্রান্ত পর্যবেক্ষণ ও বিভিন্ন উদ্বেগ প্রকাশ করেন এনসিপির নেতৃবৃন্দ। তারা প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচন সম্পর্কিত যেকোনো অভিযোগ ও পরামর্শ তাৎক্ষণিকভাবে সরকারকে জানাবেন। সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া সম্ভব, তা নেওয়া হবে। কেউ যেন আইন অমান্য করতে না পারে, সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও জানান, নীরপেক্ষতা নিশ্চিতের জন্য লটারির মাধ্যমে মাঠ প্রশাসনে রদবদল করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বডি ক্যামেরা থাকবে এবং কন্ট্রোল রুম থেকে সব মনিটর করা হবে।

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে সরকার আইনসম্মতভাবে প্রচারণা করছে। “হ্যাঁ” ভোট দিলে কী ফলাফল হবে, সেটি জনগণকে বোঝানো হচ্ছে। তিনি সকল রাজনৈতিক দলকেও সহযোগিতার আহ্বান জানিয়েছেন যাতে এবারের নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টা আরও মন্তব্য করেন, “এ নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন। কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই। সব রাজনৈতিক দলের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণে নির্বাচন সুষ্ঠু হবে।”

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর