ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তাড়াশে বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:৩৬ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীত মৌসুমে নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরীর হলরুমে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সরকারি আজিদুল হক কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন এবং শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা বলেন, শীত মৌসুমে দুঃস্থ ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকেন। এই সময় সামান্য সহায়তাও তাদের জন্য অনেক বড় আশীর্বাদ হয়ে দাঁড়ায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ রানা বাদল, নওগাঁ জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফিরোজুল ইসলাম, তাড়াশ ডিগ্রী কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মেহেরুল ইসলাম বাদলসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।

বক্তারা আরও বলেন, বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, বরং মানবিক মূল্যবোধের প্রকাশ। এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং মানবিকতা জাগ্রত করে।

উল্লেখ্য, বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এর আগেও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় প্রায় দেড় হাজার কম্বল বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার তাড়াশ উপজেলার শতাধিক দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, প্রচণ্ড শীতে এই কম্বল তাদের জন্য বড় সহায়তা হয়ে এসেছে। এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর