ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

একদিনে সাত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান


  • আপলোড সময় : বুধবার ২১ জানুয়ারী, ২০২৬ সময় : ১:৫৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযান বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট থেকে শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একটানা সাতটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি, এমন তথ্য জানিয়েছেন চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহাদী আমিন।

বুধবার রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ড. মাহাদী আমিন জানান, বুধবার রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেট যাচ্ছেন তারেক রহমান। গভীর রাতে তিনি সিলেটের হয়রত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করবেন। বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।

এরপর তারেক রহমান মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলা মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকা এবং নারায়ণগঞ্জের গাউসিয়া মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশ শেষে গভীর রাতে গুলশানের বাসায় ফিরবেন তিনি।

ড. মাহাদী আমিন বলেন, ফ্যাসিবাদ বিরোধী ১৬ বছরের দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অসাধারণ ভূমিকা ছিল। তাদের সম্মান জানাতে প্রতিটি সফরে ত্যাগী নেতাদের সঙ্গে রাখবেন বিএনপি চেয়ারম্যান। সিলেট সফরে তার সঙ্গে যাবেন আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, মামুন হাসান, আবদুল মোনায়েম মুন্না, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ ও রাকিবুল ইসলাম রাকিবসহ আরও কিছু তরুণ নেতারা।

নির্বাচনী প্রচারণার প্রথম প্রহরে, রাত ১২টা ১ মিনিটে ঢাকার লেকশোর হোটেলে থিমসং উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। উপস্থিত থাকবেন প্রধান সমন্বয়ক ইসমাইল জবিহউল্লাহ, অন্যান্য কমিটির সদস্য এবং বিএনপির নেতারা।

ড. মাহাদী আমিন আরও বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি আহ্বান জানান, সমস্ত রাজনৈতিক দল নির্বাচন আচরণবিধি মেনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করুন। জনগণ যেন ভোটের অধিকার অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তা নিশ্চিত করতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটার আইডি কার্ড বা বিকাশ নম্বর সংগ্রহ করা কোনোভাবে কাম্য নয়। নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে ইতিবাচক রাজনীতি ধরে রাখার এবং নেতিবাচক প্রভাব এড়ানোর জন্য।

ড. মাহাদী আমিন উল্লেখ করেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে জনগণের রায় অনুযায়ী বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে বিএনপির প্রতিনিধিদল এই বিষয়ে কমিশনের সঙ্গে আলোচনা করেছে।

সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ জাকরিয়া, জুবায়ের বাবু, মোস্তাকুর রহমান এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর